সাতীরা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় সাতীরায় ৬০ বিডিআর সদস্যের মধ্যে সর্বোচ্চ সাত বছর সাজা হয়েছে ২৪ জনের। খালাস পেয়েছেন চারজন। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
দণ্ডিতরা সবাই সাতীরার শ্যামনগর উপজেলায় অবস্থিত নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটেলিয়নের সদস্য।
গত বছর সংঘটিত বিডিআর বিদ্রোহের মামলায় এটি চতুর্থ রায়।
এর আগে ৭ এপ্রিল পঞ্চগড়ে বিদ্রোহের প্রথম রায়ে অভিযুক্ত সবার সাজা হয়। ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় রায়ে একজন খালাস পান। ফেনীতে সর্বোচ্চ সাজা হয় চারজনের। খালাস পান পাঁচজন।
সোমবার দুপুরে সাতীরা ৪১ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতের সভাপতি বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম এ রায় দেন।
আদালত বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০০ টাকা করে জরিমানা করেন।
বিডিআর আইন, ১৯৭২ সালের ১০(ক) ধারা অনুযায়ী এই সাজা দেওয়া হয় বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
রায় ঘোষণার দিন থেকে দণ্ডিতদের সাজা কার্যকর হবে বলে জানিয়েছে আদালত।
সাজা কার্যকর হবে বেসামরিক কারাগারে।
সকালে পুলিশ ও র্যাবের কড়া পাহারায় সাতীরা জেলা কারাগার থেকে ৬০ আসামিকে বিশেষ আদালতে আনা হয়। আদালতের কার্যক্রম ১টা ৩০ মিনিটে শুরু হয়ে ২টা ২০ মিনিটে শেষ হয়।
আসামিদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সাজার আদেশ পড়ে শোনান বিচারক প্যানেলের প্রধান।
রায় ঘোষণার আগে প্যানেল প্রধান মেজর মইনুল বলেন, ৭ রাইফেলস ব্যাটালিয়নের ইতিহাসে আজকের দিনটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আইন অনুযায়ী আসামিদের আত্মপ সমর্থনের জন্য ২৭ দিন সময় দেওয়ার কথা থাকলেও তাদেরকে ৪০ দিন সময় দেওয়া হয়েছে।
আইনি সহায়তা দেওয়ার জন্য একজন বিডিআর কর্মকর্তাকেও নিয়োগ দেওয়া হয়।
তিনি আরো বলেন, গত বছরের ২৫ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের পরদিন নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহ প্রকাশ পায়।
এ সময় বিডিআর কর্মকর্তারা তাদেরকে গুজবে কান না দিয়ে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিলেও তারা তা পালন না করে বিদ্রোহ করে।
রায়ে আদালত প্রধান বলেন, কর্মকর্তাদের হত্যার উদ্দেশ্যে খোঁজাখুঁজি করা, পরিকল্পিতভাবে ব্যাটালিয়নে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, তালা ভেঙ্গে অস্ত্র লুট, শ্যামনগর-কালিগঞ্জ সড়কে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করা, সাধারণ মানুষকে মারধর করে আতঙ্ক সৃষ্টি করাসহ বিভিন্ন অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ৬০ জনের মধ্যে ৫৬ জনকে সাজা দেওয়া হলো।
বেকসুর খালাস পাওয়া চারজন হলেন- হাবিলদার গোলাম মাসুদ, নায়েক সুবেদার মকবুল হোসেন, সিপাহী গোলাম মোস্তফা সগির ও জাহিদুল ইসলাম।
সর্বোচ্চ সাত বছরের সাজাপ্রাপ্ত ২৪ জন হলেন- সুবেদার মাসুদুজ্জামান উকিল, নায়েক সুবেদার মো. আব্দুস সালাম, হাবিলদার শাহ আলম, হাবিলদার গোলাম মোস্তফা, হাবিলদার আবুল কালাম আজাদ ও হাবিলদার (এফএস সদস্য) আবুল হোসেন মিয়া, নায়েক আবুল খায়ের, নায়েক (সিগন্যাল এফ এস) সাজেদুল ইসলাম, নায়েক (এফ এস সদস্য) হেলাল উদ্দীন, নায়েক (এফ এস সদস্য) শরিফুল ইসলাম, ল্যান্স নায়েক (এফ এস সদস্য) ওয়ালিউলাহ, সিপাহী থোয়াই লাউ মারমা, আবু জাফর মো. ফয়েজুল আলম, মো. কাউসার আহম্মদ, মো. মাকসুদ খান, এমদাদুল হক খান, আকতার হোসেন, দেলোয়ার হোসেন, আব্দুল কাদের, জসিম উদ্দীন, মোশাররফ হোসেন, সোহাগ মিয়া, মাসুদ করিম ও আবু নাসের।
পাঁচ বছরের সাজাপ্রাপ্তরা হলেন- সিপাহী সাইদুল ইসলাম ও এস এম জাহাঙ্গীর আলম, ল্যান্স নায়েক মিনহাজ উদ্দীন মন্ডল, নায়েক মো. আব্দুর রহিম সরকার।
চার বছর ছয় মাস সাজাপ্রাপ্তরা হলেন- সিপাহী আনোয়ার হোসেন ও আতাউর রহমান, নায়েক সুবেদার আকমল হোসেন।
চার বছর সাজাপ্রাপ্তরা হলেন- সিপাহী দিদারুল আলম, ইউসুফ নূর, জিয়াউর রহমান ও আবু ইউসুফ ফকির, হাবিলদার আব্দুল বাতেন ভূঁইয়া,
তিন বছর সাজাপ্রাপ্তরা হলেন- সিপাহী মহসিন আলী ও মামুনার রশীদ, ল্যান্স নায়েক শাহাদাত হোসেন।
দুই বছর সাজাপ্রাপ্তরা হলেন- সিপাহী সুমন রহমান, আব্দুল্লাহ আল মমিন ও আশিকুর রহমান, ল্যান্স নায়েক (সিগন্যাল এফ এস) আবদুস সামাদ।
দুই বছর ছয় মাস সাজা পেয়েছেন হাবিলদার জাহাঙ্গীর হোসেন।
হাবিলদার আব্দুল কুদ্দুস মিয়া এক বছর ছয় মাস, সিপাহী ইয়াকুব আলী, হাবিলদার দেলোয়ার হোসেন ও নায়েক এ কে এম আনিসুর রহমান, হাবিলদার ইউনুস আলী ও হাবিলদার আব্দুল জলিলকে এক বছর এক মাস সাজা দেওয়া হয়েছে।
হাবিলদার আবুল কাশেম, হাবিলদার মো. আবু খাজা এক বছর ছয় মাস, হাবিলদার (সিগন্যাল) শেখ মো. তাহমিদ উদ্দীন ছয় মাস, সিপাহী নুর হোসেন, হাবিলদার বাবুল মিয়া ও সিপাহী বিনয় চন্দ্র দাসের চার মাস সাজা হয়েছে।
গত বছরের ৭ ও ৮ ডিসেম্বর প্রথম দফায়, এ বছর ১৮ থেকে ২১ জানুয়ারি দ্বিতীয় দফায় এবং সর্বশেষ ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৯ কার্যদিবসে নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ৬০ বিডিআর সদস্যের বিচার কাজ শেষ হয়।
আদালতে বিচারক প্যানেলের অপর দুই সদস্য ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ ও মেজর লুৎফুল কবির।
এছাড়া অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক কুমার রায়, মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম ও পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল উপস্থিত ছিলেন।
পর্যবেক হিসেবে ছিলেন স্থানীয় সাংবাদিকরা।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ ও পরিণতিতে হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হয়।
এর সমর্থনে ২৬ ফেব্র"য়ারি সাতীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর ব্যাটালিয়নেও বিডিআর বিদ্রোহ হয়।
বিদ্রোহের বিচারে সরকার গত বছরের নভেম্বর মাসে ঢাকায় দুটিসহ ছয়টি আদালত গঠন করে।
এসব আদালতে সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার চলছে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/এমএসবি/১৯০৮ ঘ.
bdnews24