২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সর্বোচ্চ সাজা ৪ জনের, খালাস ৫

বিদ্রোহের দায়ে ফেনীতে সর্বোচ্চ সাত বছর সাজা হয়েছে চারজনের। খালাস পেয়েছেন পাঁচজন। অন্য ৫৩ জনের বিভিন্ন মেয়াদে সাজার আদেশ হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 08:58 AM

Updated : 24 Aug 2022, 08:36 PM

ফেনী, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের দায়ে ফেনীতে সর্বোচ্চ সাত বছর সাজা হয়েছে চারজনের। খালাস পেয়েছেন পাঁচজন। অন্য ৫৩ জনের বিভিন্ন মেয়াদে সাজার আদেশ হয়েছে। রোববার বিডিআরের বিশেষ আদালতের বিচারক প্যানেলের প্রধান বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম রায় এ রায় দেন। গত বছর সংঘটিত বিডিআর বিদ্রোহের মামলায় এটি তৃতীয় রায়। এর আগে ৭ এপ্রিল পঞ্চগড়ে বিদ্রোহের প্রথম রায়ে অভিযুক্ত সবার সাজা হয়। তবে ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় রায়ে একজন খালাস পান। ফেনীর ৬২ আসামির সবাই ১৯ রাইফেলস ব্যাটেলিয়নের সদস্য। রায় ঘোষণার দিন থেকে দণ্ডিতদের সাজা কার্যকর হবে বলে জানিয়েছে আদালত। সাজা কার্যকর হবে বেসামরিক কারাগারে। আসামিদের আইনগত সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে বলে বিডিআর মহাপরিচালক রায়ের সময় উল্লেখ করেন। তবে রায়ের পর চিৎকার-চ্যাঁচামেচি করে নিজেদের অসন্তোষ প্রকাশ করেন দণ্ডিতরা। ন্যায়বিচার পাননি বলে চিৎকার করতে থাকেন তারা। খালাসপ্রাপ্তরা হলেন- হাবিলদার মোহাম্মদ আলী, নায়েক মো. দুলাল মিয়া, ল্যান্স নায়েক মো. সাইফুল ইসলাম, সিপাহী কাজী সাইফুজ্জামান ও সিপাহী মো. ওমর ফারুক। সর্বোচ্চ সাজাপ্রাপ্তরা হলেন- হাবিলদার রুহুল আমিন, সিপাহী মো. মিজানুর রহমান, সিপাহী মো. বশির আহমদ ও সিপাহী মহিউদ্দিন রনি। চার বছর ছয় মাস সাজা হয়েছে তিন জনের; তারা হলেন- নায়েক এমরানুল হক ভূঞা, নায়েক ওসমান হায়দার ও সিপাহী মো. আবু হানিফা। চার বছর তিন মাস সাজা হয়েছে একজনের। তিনি হলেন নায়েক মো. মোখলেছুর রহমান। চার মাস থেকে চার বছর পর্যন্ত কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সুবেদার মেজর ফকির আবদুল জলিল, নায়েব সুবেদার মো. ইয়াছিন আলী, নায়েব সুবেদার আফাজ উদ্দিন, হাবিলদার খুরশিদ করিম, হাবিলদার শাহজামাল সরকার, হাবিলদার ফজলুল হক, হাবিলদার মো. এমদাদুল হক সরকার। হাবিলদার মো. আবদুর রশিদ, হাবিলদার মো. ফিরোজ কবির, নায়েক মাহবুবুর রহমান, ল্যান্স নায়েক স্বপন কুমার দাস, সিপাহী মো. লোকমান হাকিম, সিপাহী মো. আবদুল মোমেন, সিপাহী মো. সাইফুল আলম, সিপাহী মো. আমিনুল ইসলাম ডাকুয়া, সিপাহী মো. সেলিম উদ্দিন, সিপাহী চিং থোয়া ইউ মার্মা। সিপাহী মো. জাবেদ আলী, সিপাহী চালক সুদর্শন চাকমা, সিপাহী মো. সুলতান দেওয়ান, সিপাহী চালক নিহার রঞ্জন তঞ্চঙ্গ্যা, সিপাহী বিএম জুলফিকার আলী, সিপাহী রাশিশ চাকমা, সিপাহী মো. সফিউল আলম, সিপাহী রঞ্জু রঞ্জন তালুকদার, সিপাহী মো. আবুল কাশেম, সিপাহী মো. আবদুল্লাহ আল-মামুন, সিপাহী মো. আবদুল কাদির, সিপাহী মো. মোয়াজ্জেম হোসেন, সিপাহী মো. রফিকুল ইসলাম। সিপাহী মো. নাজমুস শাহাদাত, সিপাহী কাজী মাহমুদুল আরেফিন, সিপাহী মো. আক্তার ফারুক, সিপাহী মো. মোক্তার হোসেন, সিপাহী মো. মিজানুর রহমান, সিপাহী খায়রুল ইসলাম, সিপাহী মো. সাইফুদ্দিন, সিপাহী আনোয়ারুল আজিম, সিপাহী শাহরিয়ার, সিপাহী মো. সোহেল রানা। সিপাহী মো. আবদুস সাত্তার, সিপাহী মো. গোলজার হোসেন, সিপাহী হাবিবুল হাসান হিরো, সিপাহী আমিনুল ইসলাম, সিপাহী মো. সফিকুল ইসলাম, সিপাহী সৈয়দ সাইফুর রহমান, সিপাহী মো. আলী আমীন, বিলাস ও মিঠুন বডুয়া। দণ্ডিতদের মধ্যে মিজানুর রহমান ও শফিউল আলম ছাড়া অন্য সবাইকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আদালত জানিয়েছে, খালাসপ্রাপ্ত পাঁচজনকে দ্রুত মুক্ত করার ব্যবস্থা করা হবে। রায় দেওয়ার আগে বিচারক গত বছরের ২৬ ফেব্র"য়ারি ফেনীতে সংঘটিত ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা দেন। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ ও পরিণতিতে হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হয়। এ সময় দেশের কয়েকটি স্থানের মতো ফেনীর ১৯ রাইফেলস ব্যাটেলিয়ন সদর দপ্তরের একদল সদস্য বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে। ২৬ ফেব্র"য়ারি ১৯ রাইফেল ব্যাটালিয়নের ওই সদস্যরা বেআইনিভাবে অস্ত্র ও গোলা বারুদ দখলে নিয়ে গুলিবর্ষণ করে। তারা ফেনী-নোয়াখালী মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে সরকার। ওই বছরের ২০ ডিসেম্বর ফেনীতে বিদ্রোহের বিচার শুরু হয়। অভিযুক্ত ৬২ জনকে আসামি করে বিচার চলে। বিচারক প্যানেলে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. আখতারুজ্জামান ও মেজর মো. মাকছুদুল আলম। আদালতের কার্যক্রমে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফরহাদ আহমদ, স্পেশাল প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল ও দেওয়ান মহিউদ্দিন। বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ১৯ রাইফেলস ব্যাটেলিয়নের কোম্পানি কমান্ডার সুবেদার মেজর জালাল আহমদ। আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগে সকালে ফেনী কারাগার থেকে র‌্যাব-পুলিশের কড়া পাহারার মধ্য দিয়ে ৬২ আসামিকে জায়লস্করে স্থাপিত বিশেষ আদালতে আনা হয়। রায় শেষে তাদের পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮১০ ঘ.