২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: ফেনীতে রায় রোববার

বিদ্রোহের মামলায় ফেনীতে রায় হবে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 10:55 AM

Updated : 24 Aug 2022, 08:33 PM

ফেনী, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় ফেনীতে রায় হবে রোববার। এতে আসামি ১৯ রাইফেলস ব্যাটেলিয়নের ৬২ সদস্য। অপরাধ প্রমাণ হলে তাদের সর্বোচ্চ সাজা হবে সাত বছর কারাবাস। বিডিআরের বিশেষ আদালতের বিচারক প্যানেলের প্রধান বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম রায় দেবেন। শনিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান আদালতের প্রসিকিউটর ও ১৯ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন। গত বছর সংঘটিত বিডিআর বিদ্রোহের মামলায় এটি তৃতীয় রায় হতে যাচ্ছে। এর আগে গত ৭ এপ্রিল পঞ্চগড়ে বিদ্রোহের প্রথম রায়ে অভিযুক্ত সবার সাজা হয়। তবে ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় রায়ে একজন খালাস পান। পিলখানায় বিডিআর বিদ্রোহ ও পরিণতিতে হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হয়। এ সময় দেশের কয়েকটি স্থানের মতো ফেনীর ১৯ রাইফেলস ব্যাটেলিয়ন সদর দপ্তরের কয়েকজন সদস্য বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে। গত বছরের নভেম্বরে বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে সরকার। ওই বছরের ২০ ডিসেম্বর ফেনীতে বিদ্রোহের বিচার শুরু হয়। ফেনীর মামলায় ৩১ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৪৫ ঘ.