২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরের ডিজি পরিবর্তন

বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর (বিডিআর) মহাপরিচালক পদে পরিবর্তন এনেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 10:42 AM

Updated : 24 Aug 2022, 08:30 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর (বিডিআর) মহাপরিচালক পদে পরিবর্তন এনেছে সরকার। এ পদে নতুন নিয়োগ পেয়েছেন বাংলাদেশ আনসারের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল রফিকুল ইসলাম। মো. মইনুল ইসলামকে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। বিদ্রোহের পর তাকে বিডিআরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছিলো। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বিডিআর প্রধানের পদে পরিবর্তন আনা হয়। অন্যদিকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে আনসার বাহিনীর মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। ওই ঘটনায় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদও নিহত হন। এরপর মহাপরিচালক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মইনুল হোসেনকে নিয়োগ দেওয়া হয়। পরে পদোন্নতি পেয়ে তিনি মেজর জেনারেল হন। পিলখানায় ফেব্র"য়ারির বিদ্রোহের সময় দেশের অন্যান্য স্থানেও বিডিআর সদস্যরা বিদ্রোহ করে। বিদ্রোহের মামলায় বিশেষ আদালতের বিচারক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মইনুল। এ পর্যন্ত পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বিদ্রোহের বিচারের রায় হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/পিডি/১৭১৫ ঘ.