২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুরে আরেক বিডিআর সদস্যের মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি আরো এক বিডিআর সদস্য মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 01:29 PM

Updated : 24 Aug 2022, 08:17 PM

গাজীপুর, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি আরো এক বিডিআর সদস্য মারা গেছেন। এ নিয়ে এ কারাগারে বন্দি অবস্থায় তিন বিডিআর সদস্য মারা গেলেন। বুধবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে বিডিআর সদস্য মো. বায়োজী উজ্জামানের (৫১) মৃত্যু হয় বলে উপ-কারারক্ষক (ডেপুটি জেলার) মো. মুশফিকুর রহমান জানান। বায়োজী উজ্জামান ১৩ রাইফেলস ব্যাটালিয়নে হাবিলদার পদে কর্মরত ছিলেন। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় লালবাগ থানায় করা মামলার আসামি ছিলেন বায়োজী উজ্জামান। গ্রেপ্তারের পর তাকে ওই বছরের ২৭ ফেব্র"য়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওই বছরের ১৫ মে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয় তাকে। বায়োজী উজ্জামান ফরিদপুরের সালথা উপজেলার পল্লবজি গ্রামের আলিমুজ্জামানের ছেলে। কারা কর্মকর্তা মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বায়োজী উজ্জামানের লাশ তার ছোট ভাই আকাইদুজ্জুামানের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গাজীপুর সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত হয়। তিনি জানান, বিডিআর সদস্য বায়োজী উজ্জামান কারাগারের শীতলক্ষ্যা ইউনিটের ২ নম্বর ওয়ার্ডে বন্দি ছিলেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিনি পেট ও বুকে ব্যথা অনুভব করেন। এক পর্যায়ে তিনি বমিও করেন। এ অবস্থায় তাকে সন্ধ্যে সোয়া ৬টার দিকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৭টা ৫৫ মিনিটের দিকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. কমর উদ্দিন জানান, রাত ৯টার দিকে বিডিআর সদস্যকে হাসপাতালে আনা হয়েছিল। তার আগেই তিনি মারা যান। গত ১৭ ফেব্র"য়ারি রাতে কাশিমপুর কারাগারের ২ নম্বর ইউনিটে বন্দি অবস্থায় বিডিআর'র নায়েক সুবেদার গোলাম মোস্তফা (৪৭) মারা যান। ২ মার্চ মারা যান হাবিলদার মো. এনামুল হক। তিনিও ২ নম্বর ইউনিটে বন্দি ছিলেন। গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত মানবাধিকাধিকার সংস্থাগুলো জানিয়েছে, বিডিআর বিদ্রোহের পর থেকে এ বছরে মার্চ পর্যন্ত ৫৯ বিডিআর সদস্য মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৭ ঘ.