পঞ্চগড়, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের মামলায় অভিযুক্ত ২৯ জওয়ানের বিরুদ্ধে বুধবার বিকালে রায় ঘোষণা করা হবে।
বিশেষ আদালতের বিচারক প্যানেলের প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম এ রায় ঘোষণা করবেন।
মঙ্গলবার দুপুরে আসামিদের বক্তব্য ও প্রসিকিউটরের যুক্তিতর্ক শেষে তিনি জানান, বুধবার বিকাল ৪টায় রায় দেওয়া হবে।
বিডিআর বিদ্রোহের মামলায় প্রথম রায় হতে যাচ্ছে এটি।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। পরদিন সারাদেশের বিভিন্ন স্থানের মতো পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়ন সদরদপ্তরের কিছু সদস্য বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে।
এরপর গত বছরের নভেম্বরে বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে সরকার। এসব আদালতে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার চলছে।
বিদ্রোহের বিচার হবে বিডিআর আইন এবং হত্যা, ধর্ষণসহ অন্য ফৌজদারী অপরাধের বিচার হবে প্রচলিত আইনে। বিডিআর বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড।
রাঙামাটি, সাতক্ষীরা ও ফেনীতে বিদ্রোহের মামলার রায় ঘোষণার তারিখও ইতোমধ্যে ধার্য করা হয়েছে।
গত ৩ ফেব্র"য়ারি পঞ্চগড়ের বিচার কাজ শুরু হয়। পরদিন বিচার কাজ শেষে রোববার (৪ এপ্রিল) পর্যন্ত মুলতবি করা হয়েছিল। রোববার এই মামলায় অভিযোগ গঠন করা হয়।
অভিযুক্ত ২৯ জন হচ্ছেন
bdnews24