মৌলভীবাজার, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক বিডিআর সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিডিআরের ১৪ রাইফেলস ব্যাটালিয়নের সদরদপ্তর থেকে মঙ্গলবার দুপুরে বিডিআর জওয়ান মো. সালাহ্ উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালাহউদ্দিন পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সিআইডি সদরদপ্তর থেকে মৌলভীবাজার পুলিশ সুপারের কাছে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।
দুপুর ২টায় পুলিশ প্রহরায় সালাহউদ্দিনকে সিআইডি সদরদপ্তরে পাঠানো হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহী জওয়ানদের হাতে মহাপরিচালকসহ ৭৩ জন নিহত হন। ওই ঘটনায় লালবাগ থানায় একটি মামলা হয়। পরে মামলাটি নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩৫৬ ঘ.
bdnews24