২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: সিলেটে ২৮ জুন অভিযোগ গঠন

বিদ্রোহের মামলায় সুনামগঞ্জের ১৪ বিডিআর সদস্যের বিরুদ্ধে আগামী ২৮ জুন সিলেটের বিডিআর আদালতে অভিযোগ গঠন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 04:38 AM

Updated : 24 Aug 2022, 08:08 PM

সিলেট, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় সুনামগঞ্জের ১৪ বিডিআর সদস্যের বিরুদ্ধে আগামী ২৮ জুন সিলেটের বিডিআর আদালতে অভিযোগ গঠন হবে। আখালিয়ায় বিডিআরের আঞ্চলিক সদর দপ্তরে শনিবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পর বিশেষ আদালত-৩ এ দিন ঠিক করে। আসামিদের আত্মপক্ষ সমর্থনে প্রস্তুতি নেওয়ার জন্য সময় দিয়ে ২৮ জুন পর্যন্ত শুনানি মুলতবির আদেশ দেন আদালত প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। সুনামগঞ্জের ৮ রাইফেলস ব্যাটালিয়নের ১৪ সদস্যের বিচার শুক্রবারই শুরু হয়। শনিবার সব আসামিকে আদালতে হাজির করা হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানের মতো সুনামগঞ্জেও কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বিদ্রোহের অভিযোগে সারাদেশে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। পিলখানায় হত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হত্যা, ধর্ষণসহ অন্যান্য অপরাধের তদন্ত করছে। রাঙামাটিতে গত বছরের ২৪ নভেম্বর ১২ ব্যাটালিয়নের নয়জন জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০০ ঘ.