ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা বিদ্রোহের বিচারে বিডিআর এর ২৪ রাইফেলস ব্যাটালিয়নের ৬৬৮ সদস্যের বিরুদ্ধে বিদ্রোহ ও বিদ্রোহে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
বুধবার বডিআির সদর দপ্তরে বিডিআর বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত ৫-এ এই অভিযোগ করেন সুবেদার মো. মতিউর রহমান।
অভিযুক্তদের মধ্যে ৩৫৫ জন আগেই নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছিলো। বুধবার সকালে আরো ৩১৩ জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়।
সকাল ১০টা ২৫ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল ১০টায় আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুপুর সাড়ে ১২টার সময় আদালত মুলতবি ঘোষণা করা হয়।
এর আগে ১৫ মার্চ থেকে এই আদালতে ৩৬ রাইফেলস ব্যাটালিয়েনের 'বিদ্রোহী' সদস্যদের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।
গত বছররে ২৪ নভম্বের রাঙামাটিতে বিডিআর বদ্রিোহরে ঘটনায় প্রথম বচিার কাজ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমইউএস/কিউএইচ/জিএনএ/১৩৪৫ ঘ.
bdnews24