২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ২ মাস পর আবার বসলো বিডিআর আদালত

সাতক্ষীরার বিদ্রোহীদের বিচারে দুই মাস পর রোববার আবার বসেছে বিডিআর আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 07:30 AM

Updated : 24 Aug 2022, 07:45 PM

সাতক্ষীরা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার বিদ্রোহীদের বিচারে দুই মাস পর রোববার আবার বসেছে বিডিআর আদালত। ৪১ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে সকাল সোয়া ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। এ আদালতে বিচার চলছে নীলডুমুর ব্যাটালিয়নের বিদ্রোহে অভিযুক্ত ৬০ বিডিআর সদস্যের। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মঈনুল ইসলামের নেতৃত্বে আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে। এ মামলায় ১৫ জনের সাক্ষ্য নেওয়ার পর গত ২১ জানুয়ারি শুনানি মুলতবি করা হয়। মোট সাক্ষীর সংখ্যা ৪০ জন। বিচারক প্যানেলে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ ও মেজর লুৎফুল কবির। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খসরুজ্জামান। ২০০৯ সালের ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। ওই সময় সাতক্ষীরাসহ কয়েকটি এলাকায় বিডিআর সদস্যরা ঢাকার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। সাতক্ষীরার অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.