ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাকাণ্ড তদন্তে আরো সময় নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার ঢাকার মহানগর হাকিম একেএম এনামুল হক আগামী ২১ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ সময়ের আবেদন জানান।
গত বছরের ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সময় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হয়।
হত্যা ও লুণ্ঠনের মামলার তদন্ত করছে সিআইডি, যার বিচার হবে প্রচলিত আইনে। বিদ্রোহের বিচার বিডিআর আদালতে ইতিমধ্যে শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১১৩০ ঘ.
bdnews24