ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছর আগের বিদ্রোহের ক্ষতচিহ্ন নিয়েও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী ঘুরে দাঁড়াতে পেরেছে দাবি করে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বলেছেন, আগামী এক বছরের মধ্যে এটি একটি সুশৃঙ্খল বাহিনীতে পরিণত হবে।
এক বছর আগের রক্তক্ষয়ী বিদ্রোহে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং হন্তারকদের প্রতি ঘৃণা প্রকাশ করে তিনি আরো বলেছেন, অপরাধীরা পার পাবে না। তবে নিরাপরাধ কেউ যেন শাস্তি না পায়, সে দিকেও সজাগ থাকার কথা জানিয়েছেন বিডিআরপ্রধান।
বুধবার রাইফেলস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বার্ষিক দরবারে বক্তব্য রাখেন মইনুল ইসলাম।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) দরবার থেকেই সূত্রপাত হয়েছিলো রক্তক্ষয়ী বিদ্রোহের। ঘটনার পরিণতিতে প্রাণ হারান বিডিআরের তৎকালীন মহাপরিচালক শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা। নিরীহ মানুষসহ প্রাণ হারায় মোট ৭৪ জন।
এক বছর আগে যে দরবার হলেই দরবার হয়েছিলো, এবার তা সেখানে হয়নি; হয়েছে পাশে মালটিপারপাস ট্রেনিং শেডে।
বরাবর জমকালোভাবে রাইফেলস সপ্তাহ হলেও এবার পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে জাঁকজমকতা পরিহার করে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে জানিয়ে বাহিনীর প্রধান বলেন, "একদিনেই তিনটি পর্বের মাধ্যমে সপ্তাহ শেষ করছি আমরা।"
এবার রাইফেলস সপ্তাহ উপলক্ষে ট্রেনিং শেডের আশেপাশে রাস্তার ধারে শুধু কয়েকটি রঙিন পতাকা দেখা গেছে। এছাড়া আর কোনো কিছুই চোখে পড়ার মতো ছিলো না। অথচ গত বছর পুরো পিলখানা জুড়ে ছিল সাজসাজ রব। বিদ্রোহের একদিন আগে ২৪ ফেব্র"য়ারি রাইফেল্স সপ্তাহ উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আড়ম্বরহীন দরবারের বিষয়ে বিডিআরপ্রধান বলেন, "আমরা একটি ভুলের মাশুল দিচ্ছি। প্রতিবার বিডিআরের দরবার হতো জাঁকজমকের সঙ্গে। কিন্তু এবার তা আমরা করতে পারছি না।"
সীমান্তে সা
bdnews24