২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ'

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে জানিয়ে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দ বলেছেন, এতে প্রায় ৯০০ জনকে আসামি করা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 09:48 AM

Updated : 24 Aug 2022, 07:03 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে জানিয়ে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দ বলেছেন, এতে প্রায় ৯০০ জনকে আসামি করা হতে পারে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার কাহহার আকন্দ বুধবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। এখন পর্যন্ত তদন্তে ক্ষোভ ও অসন্তোষকে বিদ্রোহের কারণ হিসেবে পাওয়া গেছে বলে তিনি জানান। কাহহার আকন্দ বলেন, এতে রাজনৈতিক কোনো ইন্ধনের প্রমাণ তদন্তে পাওয়া যায়নি। তবে রাজনৈতিকভাবে প্রভাবশালী কেউ ব্যক্তিগতভাবে এতে জড়িয়েছিলেন। তিনি বলেন, বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা তোরাব আলী বিডিআর সদস্যদের অসন্তোষের কথা জানতেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। বিদ্রোহের বিচার বিডিআর আইনে হলেও পিলখানায় হত্যা-লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/১৬০০ ঘ.