২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্রোহের অভিযোগ গঠন ১৪ মার্চ

চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিডিআর প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহের মামলায় অভিযোগ গঠন আবারো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 06:05 PM

Updated : 24 Aug 2022, 06:48 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিডিআর প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহের মামলায় অভিযোগ গঠন আবারো পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পরেশ চন্দ্র শর্মা আগামী ১৪ মার্চ অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার অভিযোগ গঠনের দিন নির্ধারণ থাকলেও এ সংক্রান্তে প্রস্তুতি না থাকায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। গ্রেপ্তার ৯৯ বিডিআর সদস্য আদালতে হাজির ছিলেন। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার জেরে সাতকানিয়ার এই ট্রেনিং সেন্টারে কিছু বিডিআর সদস্য বিদ্রোহ করে। ওই ঘটনায় একশ' বিডিআর সদস্যকে আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা করা হয়। এদের মধ্যে একজন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক থাকা অবস্থায় মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩৫৩ ঘ.