সিলেট, ডিসেম্বর ৩০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় সিলেটের ৩৮ রাইফেল ব্যাটালিয়নের ৫৯ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিডিআর আদালত। খালাস পেয়েছেন বাকি দুই আসামি।
কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
খালাসপ্রাপ্তরা হলেন- সিপাহী মো. রতন মিয়া ও সিপাহী সহকারি আকরাম খান।
সর্বোচ্চ সাত বছর সাজা হয়েছে ১২ জনের এবং সর্বনিু চার মাস সাজা হয়েছে একজনের।
সর্বোচ্চ সাজাপ্রাপ্তরা হলেন-হাবিলদার মো. আক্তারুজ্জামান, ল্যান্স নায়েক আব্দুস সালাম মন্ডল, মো. সাজ্জাদুর রহমান, মো. শফিকুল ইসলাম, মো. ফরিদুল ইসলাম, সিপাহী মো. এনামুল হক, মো. মনিরুজ্জামান, আসাদুজ্জামান, সালেহ আকরাম রনি, এনামুল হক (২), জাহাঙ্গীর আলম ও জাকির হোসেন।
ছয় বছর ছয় মাস সাজা হয়েছে সিগন্যালম্যান রফিকুল ইসলাম ও সিপাহী মাহবুবুল আলমের।
ছয় বছর সাজা পেয়েছেন সাত জন। এরা হলেন- হাবিলদার বারেছ আলী কাজী, নায়েক বদিউজ্জামান, সিপাহী রণেশ চাকমা, হাসিম উদ্দিন আকন্দ, সুপায়ন চাকমা, সিপাহী সহকারি শাহাদৎ হোসেন ও আশরাফুল ইসলাম।
পাঁচ বছর সাজাপ্রাপ্ত তিনজন হলেন সিপাহী আকমল হোসেন, মো. কামরুজ্জামান ও আব্দুল কুদ্দুস।
চার বছর সাজা হয়েছে দুজনের। এরা হলেন- সিপাহী ইউনুস আলী ও ওমর ফারুক।
সাত জনের তিন বছর ছয় মাস সাজা হয়েছে। এরা হলেন- হাবিলদার আবুল হোসেন, মো. শহিদুল ইসলাম, ল্যান্স নায়েক আবুল কালাম আজাদ, এনামুল কবির, শাহীন মাহবুব, সিপাহী চালক হুমায়ুন কবির ও সিগন্যালম্যান মো. হাসান সাইফুল।
তিন বছর সাজাপ্রাপ্ত পাঁচজন হলেন- হাবিলদার নাসির উদ্দিন শেখ, শেখ হাফিজুল ইসলাম, তরিকুল ইসলাম, নায়েক সিগন্যাল দিল্লাল হোসেন ও সিপাহী চালক ফরহাদ আহমদ।
দুই বছর ছয় মাস সাজা দেওয়া হয়েছে নায়েক মো. রিয়াজুল ইসলামকে।
দুই বছর সাজা পেয়েছেন সিপাহী জাহেদ আহমদ চৌধুরী।
এক বছর ছয় মাস সাজা হয়েছে নায়েক মুন্সী রুহুল আমিনের।
এক বছর করে সাজা হয়েছে সাত জনের। এরা হলেন- ল্যান্স নায়েক আব্দুল হক, সাইফুল আলম, সিপাহী রাকিজ্জামান শাহ, মাহবুব আলম, আসাদুজ্জামান, শরিফুল ইসলাম ও সিগন্যালম্যান কামরুল হাসান।
ছয় মাস সাজাপ্রাপ্ত ১০ জন হলেন- সুবেদার মনসুর আলী, নায়েব সুবেদার একরামুল হক, ল্যান্স নায়েক সহকারি ফরহাদ আলী, ল্যান্স নায়েক আবুল কাশেম, খসরু আলম, সিপাহী চালক আব্দুস সালাম, সিপাহী মাহফুজ হোসেন খান, শফিকুল ইসলাম, ছৈনুদ্দিন আহমদ ও গোলাম মোস্তফা।
সবনিু চার মাস সাজা পেয়েছেন সিপাহী মো. ওমর ফারুক।
৬১ আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল ৯টায় বিশেষ আদালত-১৪ এর সভাপতি বিডিআর সদর দপ্তরের পরিচালক (যোগাযোগ) কর্নেল এ এম ফরহাদ এ রায় দেন। তিনি আগে বিডিআর কুমিল
bdnews24