২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর হত্যাকাণ্ড বিচারে অস্থায়ী আদালত

পিলখানায় বিডিআর সদরদপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডসহ অন্য অপরাধের সঙ্গে জড়িতদের বিচারে রাজধানীর আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 03:19 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদরদপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডসহ অন্য অপরাধের সঙ্গে জড়িতদের বিচারে রাজধানীর আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করা হয়েছে। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি সেকশন ৯ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বক্শী বাজার এলাকার আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করা হয়েছে। এ আদালতে ঢাকা মেট্রোপলিটন এলাকার নিউমার্কেট থানার মামলার বিচার চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় গত ১২ জুলাই ৮২৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্তদের মধ্যে ২৩ জন বেসামরিক লোক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২১০৯ ঘ.