সিলেট, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়নের ৩৯ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।
খালাস দেওয়া হয়েছে পাঁচজনকে।
সাজাপ্রাপ্তদের প্রত্যেককে একশ' টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১৪ নম্বর বিশেষ আদালতের সভাপতি বিডিআর সদর দপ্তরের পরিচালক (যোগাযোগ) কর্নেল এস এম ফরহাদ এ রায় দেন।
রায়ের দিন থেকে কার্যকর এই সাজা বেসামরিক কারাগারে ভোগ করবেন আসামিরা।
খালাসপ্রাপ্তদের আর কোনো মামলা না থাকলে তাদের মুক্তির নির্দেশ দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ সাতবছর কারাদণ্ড দেওয়া হয়েছে একজনকে। সর্বনিু চার মাস সাজা হয়েছে আটজনের।
বাকিদের মধ্যে একজনকে পাঁচ বছর, চারজনকে চার বছর, তিনজনকে তিন বছর, একজন সাড়ে তিন বছর, তিনজনকে দুই বছর, দুই জনকে আড়াই বছর, ১০ জনকে এক বছর, পাঁচজনকে দেড় বছর, একজনকে ছয় মাস সাজা দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর সাজাপ্রাপ্তদের সিলেট কারাগারে পাঠানো হয়েছে।
সর্বোচ্চ সাতবছর দণ্ডিত আসামি হলেন- নায়েক তপন কুমার বিশ্বাস। পাঁচ বছরের সাজা পাওয়া আসামি হলেন- হাবিলদার মো. ফয়েজ উল্ল
bdnews24