ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় কুষ্টিয়ার ৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ জওয়ানের মধ্যে ১২ জন নিজেদের দোষ স্বীকার করে আদালতে ক্ষমা প্রার্থনা করেছেন।
বুধবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অবস্থিত কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত- ১৭ এ বিচারকাজের শুরুতে জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে।
৩২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার আইনুল জামাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এরপর বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এ সময় আদালতে ৪০ জওয়ানের মধ্যে ১২ জন নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। বাকী ২৮ জন নিজেদের নির্দোষ দাবি করেন।
দোষ স্বীকার করা ১২ জওয়ান হলেন- ল্যান্স নায়েক আব্দুল জলিল বেগ, ল্যান্স নায়েক খন্দকার বাতেন আলী, সিগন্যালম্যান মেহেদী হাসান, সিপাহি মফিজুর রহমান, সিপাহি ফয়েজ উল
bdnews24