কুষ্টিয়া, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ১৮ জন জওয়ানের বিচার চলছে কুষ্টিয়ার মিরপুরে বাহিনীর সেক্টর সদর দপ্তরে।
বিশেষ আদালত-১৭ এ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিচার কাজ শুরু হয়েছে। আদালতে সভাপতিত্ব করছেন কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার।
সকালে কড়া পাহারায় কুষ্টিয়া জেলা কারাগার থেকে ১৮ জওয়ানকে আদালতে হাজির করা হয়। তাদের সবাইকে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হয়।
২০০৫ সালের ফেব্র"য়ারি মাসে ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে চুয়াডাঙ্গার এ জওয়ানরা রাস্তায় নেমে গুলি ছুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.
bdnews24