২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: রেকর্ডিং উইংয়ের আরো ৫ সাক্ষীর জেরা সম্পন্ন

বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদর দপ্তরের রেকর্ডিং উইংয়ের ১১১ জন আসামির বিরুদ্ধে আরো পাঁচজন জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 08:15 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদর দপ্তরের রেকর্ডিং উইংয়ের ১১১ জন আসামির বিরুদ্ধে আরো পাঁচজন জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। এ মামলা মোট ২৭ জনের সাক্ষ্য ও জেরা শেষ হলো। মামলার সাক্ষী ৪৬ জন। পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৯ এ বুধবার সকাল সোয়া ১০টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত শুনানি চলে। এরপর আদালত আগামী ১৯ তারিখ পর্যন্ত আদালত মুলতবি করা হয়। ওইদিন পিলখানায় ১৩ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত নতুন আদালতে প্রথম বিচারকাজ শুরু হবে। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম। গত ২৫ অক্টোবর এই ১১১ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সেদিন মামলার বাদিসহ দুইজন এবং ২৭ অক্টোবর আরো পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। অভিযোগ গঠনের পর আসামিদের কাছে দোষী না নির্দোষ জানতে চাওয়া হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে