ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরে আরেকটি পিস্তল পাওয়া গেছে; ধারণা করা হচ্ছে, এটিও বিদ্রোহীদের ফেলে যাওয়া।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিডিআরের সৈনিকেরা ১৩ রাইফেল ব্যাটালিয়নের জাঙ্ক স্টোর পরিষ্কারের সময় সেভেন পয়েন্ট সিক্স টু বোরের পিস্তলটি পায় বলে পুলিশ জানিয়েছে।
নিউমার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিডিআরের সৈনিকরা পিস্তলটি দেখে পুলিশে খবর দেয়। পরে পিস্তলটি উদ্ধার করে বিডিআর কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়।
গত ৪ ডিসেম্বর ২৪ রাইফেল ব্যাটালিয়নের তিন তলার বাথরুমের বাইরের দিকে পরিষ্কার করার সময় শ্রমিকরা আরেকটি পিস্তল পায়।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের সময় বিদ্রোহীরা এসব অস্ত্র ব্যবহার করছিলো বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ বলছে, তা নিশ্চিত হওয়ার আগে বিষয়টি খতিয়ে দেখতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/আরএ/এমআই/১৪০০ ঘ.
bdnews24