ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদর দপ্তরের রেকর্ডিং উইংয়ের ১১১ জন আসামির বিরুদ্ধে ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
এ মামলার মোট সাক্ষী ৪৬ জনের মধ্যে মঙ্গলবার চার জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়।
পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৯ এ সোমবার সকাল সোয়া ১০টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত শুনানি চলে। এরপর আদালত বুধবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি হয়।
আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম।
গত ২৫ অক্টোবর এই ১১১ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সেদিন মামলার বাদিসহ দুইজন এবং ২৭ অক্টোবর আরো পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।
অভিযোগ গঠনের পর আসামিদের কাছে দোষী না নির্দোষ জানতে চাওয়া হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।
তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে
bdnews24