২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: রেকর্ডিং উইংয়ের ১৮ সাক্ষীর জেরা সম্পন্ন

বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদর দপ্তরের রেকর্ডিং উইংয়ের ১১১ জন আসামির বিরুদ্ধে সোমবার সাক্ষ্য দিয়েছেন আরো ছয়জন। এদিন তাদের পাঁচজনকে জেরাও করেছেন আসামিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 07:59 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদর দপ্তরের রেকর্ডিং উইংয়ের ১১১ জন আসামির বিরুদ্ধে সোমবার সাক্ষ্য দিয়েছেন আরো ছয়জন। এদিন তাদের পাঁচজনকে জেরাও করেছেন আসামিরা। এ নিয়ে এ মামলার ৪৬ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হলো। পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৯ এ সোমবার সকাল ৯টায় কার্যক্রম শুরু হয়। দুপুর সোয়া ১টা পর্যন্ত কার্যক্রম চলার পর মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। এর আগে মামলার ১৯ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়। মঙ্গলবার আদালত বসার পর তাকে জেরা করার কথা রয়েছে আসামিদের। এই আদালতে রোববার পাঁচ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হওয়ার পর সোমবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। গত ২৫ অক্টোবর এই ১১১ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সেদিন মামলার বাদিসহ দুইজন এবং ২৭ অক্টোবর আরো পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। আদালতে সভাপতিত্ব করছেন বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম। তাকে সহযোগিতা করছেন বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. নাসিমুল আলম ও মেজর মো. আলী মুসতাঈন খান। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে আছেন মোস্তফা জামান ইসলাম। অভিযোগ গঠনের পর আসামিদের কাছে দোষী না নির্দোষ জানতে চাওয়া হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে