২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: রেকর্ডিং উইংয়ের আরো ৫ সাক্ষীকে জেরা

বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদর দপ্তরের রেকর্ডিং উইংয়ের ১১১ জন আসামির বিরুদ্ধে রোববার সাক্ষ্য দিয়েছেন আরো পাঁচজন। এদিন তাদেরকে জেরাও করেছেন আসামিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 10:04 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদর দপ্তরের রেকর্ডিং উইংয়ের ১১১ জন আসামির বিরুদ্ধে রোববার সাক্ষ্য দিয়েছেন আরো পাঁচজন। এদিন তাদেরকে জেরাও করেছেন আসামিরা। এ নিয়ে এ মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হলো। পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৯ এ রোববার সকাল সাড়ে ১০টায় কার্যক্রম শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত কার্যক্রম চলার পর সোমবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। গত ২৫ অক্টোবর এই ১১১ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সেদিন মামলার বাদিসহ দুইজন এবং ২৭ অক্টোবর আরো পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। আদালতে সভাপতিত্ব করছেন বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম। তাকে সহযোগিতা করছেন বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. নাসিমুল আলম ও মেজর মো. আলী মুসতাঈন খান। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে আছেন মোস্তফা জামান ইসলাম। অভিযোগ গঠনের পর আসামিদের কাছে দোষী না নির্দোষ জানতে চাওয়া হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে