২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর-বিএসএফ সেক্টর পর্যায়ে বৈঠক

সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 04:53 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঠাকুরগাঁও, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। বুধবার ঠাকুরগাঁও'র পীরগঞ্জের ফকিরগঞ্জ সীমান্তে বিডিআর দিনাজপুর সেক্টর ও ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ সেক্টর কমান্ডারদের মধ্যে এই বৈঠক হয়। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে চোরাচালান প্রতিরোধ, সীমান্তে আইন শৃংখলা বজায় রাখা, অকারণে গুলিবর্ষণ থেকে বিরত থাকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে বিডিআর'র এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়। এতে বলা হয়, ফকিরগঞ্জ সীমান্তের নোহালী রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিডিআর'র পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহম্মেদ। বিএসএফ'র পক্ষে নেতৃত্ব দেন রায়গঞ্জ সেক্টরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) যশোবন্ত সিং। বৈঠকে আরো উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ আলম, দিনাজপুর-২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইফতেখার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৯ ঘ.