সিলেট, ডিসেম্বর ০৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে বিডিআর বিদ্রোহের বিচারকাজ ৩০ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বুধবার ২১ রাইফেলস ব্যাটালিয়ন সদরদপ্তরে স্থাপিত ১৪ নম্বর বিশেষ আদালতে নির্দোষ দাবি করা ৩৪ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যের ওপর যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
অভিযুক্ত ৬১ জওয়ানের মধ্যে ২৭ গত সোমবার দোষ স্বীকার করেন।
আদালতে আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে গত বছরের ২৬ ফেব্র"য়ারি বিদ্রোহের ঘটনায় জড়িত ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের জওয়ানদের চিত্র আদালতে প্রদর্শন করা হয়।
সকাল সাড়ে ৮টায় আদালতের কার্যক্রম শুরু হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এরপর আগামী ৩০ ডিসেম্বর সকাল পর্যন্ত মুলতবি করা হয়।
মঙ্গলবার ২১ জনের সাক্ষ্য নেওয়ার মাধ্যমে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
আদালতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিডিআর সদরদপ্তরের পরিচালক (যোগাযোগ) কর্নেল এস এম ফরহাদ।
বিচার প্যানেলের অপর দুই সদস্য ছিলেন লেফটেনেন্ট কর্নেল আখতারুজ্জামান ও মেজর মাকসুদুল আলম।
বিচার কাজে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ফরহাদ আহমদ।
আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমান উল−াহ খান।
অভিযুক্ত জওয়ানরা হলেন- সুবেদার মো. মনসুর আলী, নায়েব সুবেদার মো. একরামুল হক, হাবিলদার মো. আবুল হোসেন, মো. নাসির উদ্দিন শেখ, শেখ হাফিজুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. আকতারুজ্জামান, মো. বারেছ আলী কাজী, মো. তরিকুল ইসলাম, নায়েক মো. বদিউজ্জামান, মো. দিল্লাল হোসেন, মুন্সী রহুল ইসলাম, মো. রিয়াজুল ইসলাম, ল্যান্স নায়েক মো. আব্দুল হক, মো. সাইফুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, মো. আবুল কাশেম, মো. খসরু আলম, মো. এনামুল কবির, মো. আব্দুস ছালাম মন্ডল, মো. সাজ্জাদুর রহমান, মো. শফিুকল ইসলাম, মো. ফরিদুল ইসলাম, মো. শাহীন মাহবুব, ল্যান্স নায়েক সহকারী মো. ফরহাদ আলী, সিগন্যালম্যান মো. রফিকুল ইসলাম, মো. হাসান সাইফুল, মো. কামরুল হাসান, সিপাহী মো. রতন মিয়া, মো. জাহেদ আহমেদ চৌধুরী, মো. ইউনুছ আলী, মো. এনামুল হক, মো. আব্দুস সালাম, মো. ফরহাদ আহমেদ, মো. মাহবুবুল আলম, মো. এনামুল হক, মো. আকমল হোসেন, মো. হুমায়ুন কবির, মো. রাকিবুজ্জমান শাহ, মো. মাহফুজ হোসেন খান, মো. মনিরুজ্জামান, আসাদুজ্জামান, মো. কামরুজ্জামান, মো. সালেহ আকরাম রনি, মাহবুব আলম, মো. জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, মো. শফিকুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুস, মো. আসাদুজ্জামান, মো. ওমর ফারুক, সুপায়ন চাকমা, শরিফুল ইসলাম, হাসিম উদ্দিন আকন্দ, ছৈনুদ্দিন আহমেদ, মো. গোলাম মোস্তফা, রুনেশ চাকমা, সিপাহী সহকারী আকরাম খান, মো. শাহাদৎ হোসেন, মো. আশরাফুল ইসলাম।
এ বছরের ১৯ অক্টোবর বিদ্রোহ মামলায় ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের ৬১ বিডিআর জওয়ানের বিরুদ্ধে বিচার শুরু হয়। ২০ অক্টোবর তাদের বিরুদ্ধে অভিযোগের উপর শুনানি শেষে আদালত ৬ ডিসেম্বও (সোমবার) পর্যন্ত মুলতবি হয়।
সোমবার ২৭ আসামি দোষ স্বীকার করেন। বাকি ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
গত বছরের ২৫ ও ২৬ ফেনুয়ারিতে বিডিআর বিদ্রোহের সমর্থনে সিলেটের ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের জওয়ানরা বিদ্রোহ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৩ ঘ.
bdnews24