সিলেট, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় সিলেটের ৩৮ রাইফেল ব্যাটালিয়নের ৬১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
অভিযোগ গঠনের পর ২৭ জওয়ান দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। বাকি ৩৪ জন নিজেদের নির্দোষ দাবি করেন।
২১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪ সোমবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এরপর মামলার ৪৩ সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য নেওয়া হয়।
সকাল ৮টা ৪০ মিনিটে বিচার কাজ শুরু হয়। বিরতি দিয়ে আদালত চলে বিকাল ৫টা পর্যন্ত।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। (বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৪ ঘ.
bdnews24