২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৬১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন সোমবার

বিদ্রোহের মামলায় সিলেটের ৩৮ রাইফেল ব্যাটালিয়নের ৬১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 11:43 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

সিলেট, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় সিলেটের ৩৮ রাইফেল ব্যাটালিয়নের ৬১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে সোমবার। রোববার বিডিআর সিলেট সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মামলার প্রসিকিউটর ওই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমান উল−াহ সাংবাদিকদের জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় ২১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪ এ অভিযুক্তদের বিচারকাজ আবার শুরু হবে। পরে অভিযোগ গঠন ও মামলার সাক্ষ্য নেওয়া শুরু হবে। গত ১৯ অক্টোবর শুরু হয় ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৬১ জওয়ানের বিচার কাজ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশেষ আদালত ১৪-এর বিচারক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিডিআর কুমিল−া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম ফরহাদ। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল আখতারুজ্জামান ও মেজর মাকসুদুল আলম। আদালতকে সহায়তা করবেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৮ ঘ.