ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহ মামলার আসামি পিলখানায় বিডিআর আদালতে সিগনাল সেক্টরের ১৮৭ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
শনিবার সকালে এ মামলার অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউটর মেজর আহসান হাবিব আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এরপর দুপুর ১২টায় আদালত প্রধান বিডিআরের উপমহাপরিচালক ওবাইদুল হক সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। বিদ্রোহের বিচার ওই বছরের শেষ ভাগে বিডিআরের বিশেষ আদালতে শুরু হয়। পিলখানায় হত্যাকাণ্ড ও লুটপাটের বিচার হবে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১১৩০ ঘ.
bdnews24