২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় আরো তিন সাক্ষীকে জেরা

পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে দায়ের মামলার আরো তিন সাক্ষীকে জেরা করেছেন আসামিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 07:49 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে দায়ের মামলার আরো তিন সাক্ষীকে জেরা করেছেন আসামিরা। পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৭ এ বৃহস্পতিবার তাদেরকে জেরা করেন আসামিরা। এদিন সকাল ৯টার দিকে আদালত বসে। মামলার ১৬ থেকে ১৮ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে ১৯ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয় দুপুর পৌনে ১টা পর্যন্ত। এরপর শনিবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। সেদিন আদালতের শুরুতে তাকে জেরা করার কথা রয়েছে আসামিদের। বুধবার এই মামলার শুনানি চলাকালে আদালত অবমাননার জন্য ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় মো. আব্দুল বাছেতকে। ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য তাকে এ দণ্ড দেন আদালত প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। বিদ্রোহের চলমান বিচারে বিডিআর আদালতে এ ধরনের সাজা এটাই প্রথম। বুধবার সকাল সোয়া ৯টা থেকে ১টা পর্যন্ত ১৫ জন সাক্ষীর জেরা সম্পন্ন হওয়ার পর আদালতের কার্যক্রম ২ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। ওই সময় পিলখানার বিদ্রোহের সঙ্গে দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নে বেশ কিছু সদস্য একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের বিচারে বিডিআর আইনে ইতিমধ্যে কয়েকটি মামলায় রায় হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার কাজ শুরু হয়েছে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১৩০৬ ঘ.