ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে মামলার শুনানি বৃহস্পতিবার সকালে আবারো বিশেষ আদালত-৭ এ শুরু হয়েছে।
বুধবার এই মামলার শুনানি চলাকালে আদালত অবমাননার জন্য ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় মো. আব্দুল বাছেতকে। ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য তাকে এ দণ্ড দেন আদালত প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম।
বিদ্রোহের চলমান বিচারে বিডিআর আদালতে এ ধরনের সাজা এটাই প্রথম।
সকাল সোয়া ৯টা থেকে ১টা পর্যন্ত ১৫ জন সাক্ষীর জেরা সম্পন্ন হওয়ার পর আদালতের কার্যক্রম ২ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। ওই সময় পিলখানার বিদ্রোহের সঙ্গে দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নে বেশ কিছু সদস্য একাত্মতা প্রকাশ করেন।
বিদ্রোহের বিচারে বিডিআর আইনে ইতিমধ্যে কয়েকটি মামলায় রায় হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার কাজ শুরু হয়েছে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১০২৭ ঘ.
bdnews24