২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: জয়পুরহাটে সাক্ষ্য শেষ

বিদ্রোহের মামলায় জয়পুরহাটের ৩ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 01:36 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

জয়পুরহাট, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় জয়পুরহাটের ৩ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। মঙ্গলবার মামলার ১৪ সাক্ষীর জবানবন্দি নেয় ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালত। আগেরদিন নেওয়া হয় তিনজনের সাক্ষ্য। ওইদিন মামলার ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আসামিদের মধ্যে ১৩ জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শুরু হলে আদালতের কাজ। দু'দফা বিরতি দিয়ে বিচার কাজ শেষ হয় বিকাল সাড়ে ৪টায়। এরপর আদালত আগামীকাল সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়। আদালতে সভাপতিত্ব করেন, বিডিআরের দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমাদ। বিচার প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ আলম ও মেজর দীদার-আল লতিফ। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসাবে আদালতকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। গত বছরের ২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানার বিডিআর বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অস্ত্র ও গোলাবারুদ লুট, ব্যাটালিয়নে নিযুক্ত সেনা কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাদের ভয় ভীতি দেখানো এবং জনমনে ভীতি সঞ্চারের অভিযোগ আনা হয়েছে এই মামলার আসামিদের বিরুদ্ধে। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩১ ঘ.