২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহের বিচার: ব্রাহ্মণবাড়িয়ায় সাক্ষ্যগ্রহণ শেষ

বিদ্রোহের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার ১ রাইফেল ব্যাটালিয়নের ২৯ জওয়ানের বিরুদ্ধে সোমবার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 07:34 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার ১ রাইফেল ব্যাটালিয়নের ২৯ জওয়ানের বিরুদ্ধে সোমবার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪ এ সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আসামিদের মধ্যে ২৭ জন নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। সোমবার সকাল সাড়ে ৮টায় আদালতের কার্যক্রম শুরু হয়। ১০টা পর্যন্ত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ৩০ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। রোববার ২৯ জনের সাক্ষ্য গ্রহণ হয়। ওইদিন এই মামলার অভিযোগ গঠন করা হয়। এর আগে সকালে সব আসামিকে আদালতে হাজির করা হয়। বিশেষ আদালতের বিচারক প্যানেলের প্রধান হিসেবে ছিলেন বিডিআর কুমিল−া সেক্টরের কমান্ডার কর্নেল এস এম ফরহাদ। বিচার প্যানেলের অপর দুই সদস্য ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল আখতারুজ্জামান ও মেজর মাকসুদুল আলম। বিচার কার্যক্রমে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ফরহাদ আহমদ। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। ওই সময় বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের মতো ব্রাহ্মণবাড়িয়ার ১ রাইফেল ব্যাটালিয়নের একদল সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে সরকার। ঢাকার বাইরে কয়েকটি ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় ইতোমধ্যে রায় হয়েছে। অন্যগুলোর বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩২৭ ঘ.