২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বিদ্রোহের অভিযোগ উত্থাপন

বিডিআর দিনাজপুর সেক্টর সদর দপ্তরের ১৩ জন এবং ২ রাইফেল ব্যাটালিয়নের ৫৭ জনের বিরুদ্ধে রোববার বিদ্রোহের অভিযোগ উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 11:31 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

দিনাজপুর, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর দিনাজপুর সেক্টর সদর দপ্তরের ১৩ জন এবং ২ রাইফেল ব্যাটালিয়নের ৫৭ জনের বিরুদ্ধে রোববার বিদ্রোহের অভিযোগ উত্থাপন করা হয়েছে। সেক্টর সদর দপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। সকাল ১০টায় আদালতের বিচার কার্যক্রম দ্বিতীয়দিনের মতো শুরু হয়। এর আগে সকাল ৯টায় দিনাজপুর জেলা কারাগার থেকে সেক্টর সদর দপ্তর এবং ২ রাইফেল ব্যাটালিয়নের ওই ৭০ জওয়ানকে আদালতে আনা হয়। প্রথমে সেক্টর সদর দপ্তরের বিদ্রোহের বিচার কাজ শুরু হয়। প্রসিকিউটর মেজর মুহাম্মদ আবদুল ওয়াজেদ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। এরপর আদালত প্রধান সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমাদ মামলার কার্যক্রম ১ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। দ্বিতীয় মামলার প্রসিকিউটর ২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইরশাদ হোসেন ওই ব্যাটালিয়নের ৫৭ আসামির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। বিচারক সালেহ আহমাদ এই মামলার কার্যক্রম ১৭ জানুয়ারি পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। এর আগে শনিবার এই ৭০ আসামির অনুপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। গত বছরের ২৫ ফেব্র"য়ারি ঢাকায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জনের মৃত্যু হয়। সে সময় দিনাজপুরসহ দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নে বেশ কিছু জওয়ান পিলখানার বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে ইতিমধ্যে বেশ কয়েক স্থানে রায় হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধে বিচার কাজ শুরু হয়েছে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/এমএসবি/১৭২৩ ঘ.