২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে অভিযোগ গঠনের দিন ধার্য্য

রংপুরে বিডিআর বিদ্রোহের দুটি মামলার অভিযোগ গঠনের দিন ধার্য্য করেছে বিশেষ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 12:52 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

রংপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরে বিডিআর বিদ্রোহের দুটি মামলার অভিযোগ গঠনের দিন ধার্য্য করেছে বিশেষ আদালত। রংপুর সেক্টর সদর দপ্তরের ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে আগামী ২৪ জানুয়ারি। ৩৪ রাইফেল ব্যাটালিয়নের ৪৩ জওয়ানের বিরুদ্ধে আগামী ১৪ ফেব্র"য়ারি অভিযোগ গঠন হবে। রংপুর সেক্টর সদর দপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালত বৃহস্পতিবার এই দিন ধার্য্য করে। সকাল ১০টায় বিচার শুরুর আগে দুটি মামলার আসামিদের কড়া পাহারায় জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর সেক্টর সদর দপ্তরের মামলার ১১ আসামিকে অভিযোগ পড়ে শোনান প্রসিকিউটর মেজর আব্দুল্লাহ আল মাহমুদ। আদালত অভিযোগ গঠনের দিন ধার্য্য করে বিচারকাজ আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত মুলতবি করে। এরপর একইভাবে ৩৪ রাইফেল ব্যাটালিয়নের ৪৩ আসামিকে অভিযোগ পড়ে শোনান প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল ওমর সাদী। আদালত অভিযোগ গঠনের দিন ধার্য্য করে আগামী ১৪ ফেব্র"য়ারি পর্যন্ত বিচার কাজ মুলতবি করে। এর মধ্যে আসামিদের মামলার প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেওয়া হয়। বিকাল ৪টার দিকে শেষ হয় বিচার কাজ। আসামিদের পাঠানো হয় জেলা কারাগারে। আদালতে সভাপতিত্ব করেন দিনাজপুর বিডিআর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমাদ। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মো. মাহফুজ আলম ও মেজর দীদার-আল লতিফ। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে আদালতকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। গতবছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের পরদিন রংপুর সেক্টর ও ৩৪ রাইফেল ব্যাটালিয়নের কয়েকজন জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। তাদের বিরুদ্ধে উর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ অমান্য, অস্ত্র লুট ও গুলিবষর্ণের অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৯ ঘ.