সিলেট, নভেম্বর ২৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়নের ৪৪ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ বুধবার শেষ হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার মামলার প্রসিকিউটর যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪ এ আসামিদের উপস্থিতিতে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আসামিদের মধ্যে হাবিলদার সিরাজুল ইসলাম ও সিপাহী মো. হালিম মিয়া তাদের দোষ স্বীকার করেন।
মঙ্গলবার দোষ স্বীকার করেছিলেন ৩৭ জওয়ান। ওইদিন এই মামলার অভিযোগ গঠন করা হয়।
নির্দোষ দাবি করা জওয়ানরা হলেন, হাবিলদার মো. ফয়েজ উল্ল
bdnews24