২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ৪২ 'বিদ্রোহীর' বিচার শুরু

বিডিআর বিদ্রোহে 'জড়িত' খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের ৪২ জওয়ানের বিচার কাজ বুধবার শুরু হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 05:35 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

খাগড়াছড়ি, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে 'জড়িত' খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের ৪২ জওয়ানের বিচার কাজ বুধবার শুরু হয়েছে। এজন্য সকাল ১০টায় বিশেষ আদালত-১৫ এ কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত শুনানি শেষে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। এদিন সব আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আদালত প্রধান ছিলেন চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহেদুর রহমান। আদালতের শুরুতে সদর সেক্টরের সহকারী সুবেদার মো. সিরাজুল ইসলাম ৪২ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। মামলার প্রসিকিউটর সেক্টর কমান্ডার মেজর জাভেদ হাসান বাদি সিরাজুলর এ অভিযোগ সমর্থন করে আদালতকে মামলা আমলে নেওয়ার অনুরোধ করেন। অভিযুক্ত ৪২ জনের মধ্যে ২৫ জন খাগড়াছড়ি সদর থানার ওসির করা মামলায় খাগড়াছড়ি জেলা কারাগারে রয়েছেন। ১৭ জন মুক্ত অবস্থায় সেক্টরে অবস্থান করছেন । তাদেরকে বুধবার গ্রেপ্তার দেখাতে নির্দেশ দিয়েছে আদালত। আদালতে আরো উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ, বিডিআর এর লেফটেন্যান্ট কর্নেল আব্দুন নূর, মেজর আজম গোলাম মোস্তফা আল মামুন। এর আগে এই আদালতে মাটিরাঙ্গার ২৯ ও রামগড় উপজেলার ১১ রাইফেল ব্যাটালিয়নের বিচারকাজ শুরু হয়। আগামী ৫ ও ৭ ডিসেম্বর পর্যন্ত ওই বিচার মুলতবি রয়েছে। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন খাগড়াছড়ি সদর সেক্টরসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের বেশ কিছু সদস্য পিলখানার বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে ইতিমধ্যে বেশ কয়েকটি স্থানে রায় হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাটসহ অন্যান অপরাধের বিচার কার্যক্রম চলছে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/আরএ/এমআই/১৪৫০ ঘ.