সিলেট, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়নের ৪৪ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে মঙ্গলবার।
সকাল সাড়ে ৮টায় ব্যাটালিয়ন সদরদপ্তরে স্থাপিত ১৪ নম্বর বিশেষ আদালতের কাজ শুরু হবে।
সোমবার বিডিআর সিলেট সেক্টর সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, সকালে আদালত সংশ্লিষ্ট সবাইকে শপথ বাক্য পড়ানোর মাধ্যমে বিচার কাজ শুরু হবে। পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযেগ গঠন ও মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
গত ১৯ অক্টোবর সিলেটে বিচার শুরু হয়। ২০ অক্টোবর তাদের বিরুদ্ধে অভিযোগের ওপর শুনানি শেষে আদালত ২৩ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছিল।
বিশেষ আদালত ১৪-এর বিচার প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিডিআর কুমিল−া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম ফরহাদ।
বিচার কাজে সহযোগিতা করবেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ফরহাদ আহমদ এবং লেফটেন্যান্ট কর্নেল ও মেজর পদবীর দুই বিডিআর কর্মকর্তা।
প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল কাদির।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়। ওই সময় বিডিআরে কর্মরত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
এর জেরে দেশের অন্যান্য স্থানের মতো সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানরাও বিদ্রোহ করে।
বিদ্রাহের বিচারের জন্য ওই বছরের ১৫ নভেম্বর সরকার ঢাকায় দু'টিসহ দেশে ছয়টি বিশেষ আদালত গঠন করে। ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানে অনেকের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদের সাজাও হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৪ ঘ.
bdnews24