২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বিদ্রোহের বিচার শুরু ২৪ নভেম্বর

জামালপুরে বিডিআর বিদ্রোহে 'জড়িত' ৪৪ জওয়ানের বিচার আগামী ২৪ নভেম্বর শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 10:07 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

জামালপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে বিডিআর বিদ্রোহে 'জড়িত' ৪৪ জওয়ানের বিচার আগামী ২৪ নভেম্বর শুরু হবে। জামালপুর ৬ রাইফেল ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর মো. নাহিদুজ্জামান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। তিনি বলেন, ২০০৯ সালের ২৬ ফেব্র"য়ারি জামালপুর ৬ রাইফেল ব্যাটালিয়নে সংঘটিত বিদ্রোহের বিচার কাজ আগামী ২৪ নভেম্বর বেলা ১১ টায় বিশেষ আদালত-১৭ এ শুরু হবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান, আদালতে সভাপতির দায়িত্ব পালন করবেন বিডিআরের কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার। তাকে সহায়তা করবেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাউদ্দিন, মেজর আশফাক হোসেন। প্রসিকিউটর হিসেবে থাকবেন বিডিআর ৬ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল খবির সরকার। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন পিলখানার বিদ্রোহের সঙ্গে একত্মতা প্রকাশ করে জামালপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্রোহ হয়। বেশ কয়েকটি বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে রায় হয়েছে। সেসব রায়ে সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে অনেকের। পিলখানায় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম চলছে প্রচলতি আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬০২ ঘ.