২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে ৭ বাংলাদেশী আটক

অবৈধভাবে ভারত যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে সাত বাংলাদেশীকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 11:44 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

সাতক্ষীরা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ভারত যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে সাত বাংলাদেশীকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। রোববার সকালে সদর উপজেলার গাজীপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের পচন কুমার দাশ (৩৭), রাশেদুল ইসলাম (২৪), ভাড়াশিমলা গ্রামের আব্দুর রহমান (৫০), জার্দানপুর গ্রামের নজরুল ইসলাম (৪০), দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের রফিকুল ইসলাম (৩০), কুলিয়া গ্রামের মনিরুল ইসলাম (১৯) ও সখিপুর গ্রামের আবুল কাশেম (৩৫)। বিডিআর ৪১ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, অবৈধভাবে ভারত যাওয়ার সময় সীমান্তের মেইন পিলার ৫ সংলগ্ন বেড়িবাঁধের নীচ থেকে তাদের আটক করা হয়। আটকদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিডিআর তাদের বিরুদ্ধে মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৪২ ঘ.