২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিভিল কোর্টে বিদ্রোহের বিচার জানুয়ারিতে: হাসিনা

আগামী দুই-তিন মাসের মধ্যে রাজধানীর বাইরে বিডিআরের ইউনিটগুলোর বিদ্রোহের বিচারকাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুই-তিন মাসের মধ্যে রাজধানীর বাইরে বিডিআরের ইউনিটগুলোর বিদ্রোহের বিচারকাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রোববার বিকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, "ঢাকার বাইরের বিডিআরের ইউনিটগুলোর বিচারকাজ আগামী ২/৩ মাসের মধ্যে সম্পন্ন হবে। পিলখানা সদরদপ্তরে বিদ্রোহের বিচারকাজ শেষ হতে আরো কিছু সময় লাগবে। "সিভিল কোর্টে বিচারের জন্য সিআইডির চার্জশিট তৈরি হয়ে গেছে। বিচারকাজও আগামী জানুয়ারিতে শুরু হবে ইনশাল্লাহ"। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যাননি। স