২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিদ্রোহের অভিযোগ গঠন ২ জানুয়ারি

বিদ্রোহের মামলায় রাজশাহীর ৪৪ জওয়ানকে রোববার অভিযোগ পড়ে শোনানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 12:01 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

রাজশাহী, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় রাজশাহীর ৪৪ জওয়ানকে রোববার অভিযোগ পড়ে শোনানো হয়েছে। অভিযুক্তরা সবাই ৩৭ রাইফেল ব্যাটালিয়নের সদস্য। রাজশাহী বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত ১৭ নম্বর বিশেষ আদালত আগামী ২ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেছে। সকাল ৮টার দিকে ৪৪ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর তাদের অভিযোগ পড়ে শোনান আদালতের প্রসিকিউটর ৩৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাছান। তিনি অভিযোগ করেন, ঘটনার দিন আসামিরা বিদ্রোহের সঙ্গে একা