২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: ১৩ রাইফেলের মামলার বাদিকে জেরা চলছে

বিদ্রোহের মামলায় অভিযুক্ত ১৩ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা মামলার বাদিকে জেরা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 10:45 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় অভিযুক্ত ১৩ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা মামলার বাদিকে জেরা করছে। আগের দিনের মতো মঙ্গলবারও পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিশেষ আদালতে বাদি সুবেদার মোহাম্মদ ফরিদউদ্দিন আহমেদকে জেরা করা হয়। এদিন জেরা করেন অভিযুক্ত ৩০ জন। এ মামলায় সোমবার ৬৩ জন অভিযুক্তের বিরুদ্ধে বাদি আদালতে সাক্ষ্য দেওয়ার পর জেরা শুরু হয়। সোমবার ১৪ জন আসামি জেরা করেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত বিশেষ আদালত-৮ এর কার্যক্রম চলে। এরপর আদালত বুধবার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। গত ২১ অক্টোবর অভিযোগ গঠনের পর গত রোববার এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এই মামলায় মোট অভিযুক্ত রয়েছেন ৬২৩ জন। তবে বিচার চলাকালে একজন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে অংশগ্রহণ, সহায়তা ও উৎসাহ দেওয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল ১৩ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১৬৪৪ ঘ.