২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ রাইফেলের ৬৩ অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য

ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সোমবার বিশেষ আদালতে ১৩ রাইফেল ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন বাদী সুবেদার মোহাম্মদ ফরিদউদ্দিন আহমেদ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 10:10 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সোমবার বিশেষ আদালতে ১৩ রাইফেল ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন বাদী সুবেদার মোহাম্মদ ফরিদউদ্দিন আহমেদ। বিদ্রোহে সরাসরি জড়িত থাকার ব্যাপারে ৬৩ জন অভিযুক্তের বিরুদ্ধে তিনি আদালতে সাক্ষ্য দেন। সোমবার সকাল ১০টা ১০ মিনিটে আদালতের কাজ শুরু হয়। পিলখানার দরবার হলে আদালত-৮ এ ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য বক্তব্য তুলে ধরেন মামলার বাদী ফরিদউদ্দিন। একদফা বিরতির পর দুপুর আড়াইটায় মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। রোবরার থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এর আগে ২১ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। এই মামলায় মোট অভিযুক্ত রয়েছেন ৬২৩ জন। তবে বিচার চলাকালে একজন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি সদর দপ্তরের দরবার হলে বিদ্রোহীদের তৎপরতা ও ১৩ রাইফেল ব্যাটালিয়নের গণকবর থেকে কর্মকর্তাদের লাশ উদ্ধারের ভিডিও ফুটেজ আদালতে তুলে ধরেন তিনি। এছাড়া মহাপরিচালক ও উপমহাপরিচালক এবং তাদের স্ত্রীসহ ৩৭ জনের লাশ উদ্ধারের ভিডিও ফুটেজও আদালতে তুলে ধরা হয়। আদালতে ১১ জন অভিযুক্তের বিদ্রোহের ছবি দেখানো হলে ছবি নিজের নয় বলে দাবি করেন জওয়ানরা। কিন্তু আদালত কক্ষে উপস্থিত মানুষের কাছে ছবির লোক চিহ্নিত করতে বলা হয়। তারা অভিযুক্ত ১১ জওয়ানকেই চিহ্নিত করেন। আদালতে স্থিরচিত্র তুলে ধরা অভিযুক্তরা হচ্ছেন সিপাহী মো. জসীম উদ্দিন, মো. কাওসার আহমেদ, মো. শরীফুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. আব্দুল খালেক, মো. সাইফুল ইসলাম, মো. নয়ন ইসলাম, মো. মাহামুদুর রহমান, মো. মাসুম মিয়া, মো. গোলাম মোস্তফা, মো. শামীমুল হক। ফরিদউদ্দিনের বক্তব্য ও তথ্য-প্রমাণ তুলে ধরার পর অভিযুক্ত ১৪ জওয়ান তাকে জেরা করেন। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে অংশগ্রহণ, সহায়তা ও উৎসাহ দেওয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল ১৩ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএইচ/কেএমএস/এইচএ/১৮১৭ ঘ.