২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বিডিআর বিদ্রোহ: অভিযোগ গঠন রোববার

বিদ্রোহের ঘটনায় লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নের ২৪ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 02:16 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

লালমনিরহাট, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনায় লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নের ২৪ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে রোববার। সকালে ব্যাটালিয়ন সদরদপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালতে ওই ২৪ জওয়ানকে হাজির করা হবে। ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক নূর মোহাম্মদ জানান, আদালতে বিচারক প্যানেলের সভাপতি থাকবেন বিডিআর দিনাজপুর অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহম্মেদ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্র্রেহের সময় এই ব্যাটালিয়নের ২৪ জওয়ান বিদ্রোহ করে বলে অভিযোগ আনা হয়। গত ২৬ জুলাই লালমনিরহাটে বিদ্রোহের বিচার শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৬ ঘ.