২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্ত ৮২৪

বিডিআর সদর দপ্তর পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এতে অভিযুক্ত করা হয়েছে ৮২৪ জনকে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 05:07 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদর দপ্তর পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এতে অভিযুক্ত করা হয়েছে ৮২৪ জনকে। কয়েক দফা সময় নেওয়ার পর সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হকের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল কবীর অভিযোগপত্র দাখিল করেন। দুপুরে সিআইডির এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্ত ৮২৪ জনের মধ্যে বেসামরিক লোক রয়েছে ২৩ জন। বিদ্রোহের পরিকল্পনাকারী হিসেবে বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টু এবং হাজারীবাগের আওয়ামী লীগ নেতা তোরাব আলীকে অভিযুক্ত করা হয়েছে। ওদিকে সোমবারই বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে বর্ডার গার্ড বাংলাদেশ আইন-২০১০ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রায় এক বছর চার মাস তদন্ত শেষে সিআইডি এই অভিযোগপত্র দাখিল করলো। বাংলাদেশে এই প্রথম কোনো ঘটনায় দায়ের করা মামলায় এতো বিপুল সংখ্যক ব্যক্তিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হলো। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। এরপর ২৮ ফেব্র"য়ারি লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে মামলাটি নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়। ওই সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানেও বিদ্রোহ হয়। বিদ্রোহের অভিযোগে সারাদেশে সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। রাঙামাটিতে গত বছরের ২৪ নভেম্বর ১২ ব্যাটালিয়নের নয়জন জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়। বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা ও রাঙামাটিতে রায় হয়েছে। সর্বোচ্চ সাত বছর সাজাও হয়েছে বেশ কয়েকজনের। বিডিআর হত্যাকাণ্ডের বিচার সেনা আইনে করার জোর দাবির পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি সুরাহার জন্যে সুপ্রিম কোর্টে পাঠায়। সেখানে ১০জন আইনজীবির মতামতের ভিত্তিতে হত্যাকাণ্ডের বিচার প্রচলিত আইনেই করার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এলএইচ/এজে/১৬১৪ ঘ.