চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের বিডিআর জওয়ানদের বিচার শনিবার সকালে শুরু হয়েছে।
এজন্য ব্যাটালিয়ন সদরদপ্তরে স্থাপিত ১২ নম্বর বিশেষ আদালতে সকাল ১০টায় বিচার কার্যক্রম শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান।
প্রথম পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের ৩০ অভিযুক্তের মধ্যে ২০ জনের বিচার হচ্ছ। বাকি ১০ জনের পরে হবে বলে ব্যাটালিয়ন সূত্র জানিয়েছে।
বিচারক প্যানেলের সদস্যরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মোহাম্মদ খালেদ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে রয়েছেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
মামলায় প্রসিকিউটরের দায়িত্বে রয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জায়েদ হোসেন।
ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তারেক শুক্রবার সাংবাদিকদের জানান, প্রথম পর্যায়ে ২০ জনের বিচার কার্যক্রম চলবে ৩০ ও ৩১ অক্টোবর।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আহসানুল হক রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সদর থানায় গত বছর ১৮ মে মামলাটি দায়ের করেন।
ওইদিনই তাদের গ্রেপ্তার করে মুখ্য বিচার বিভাগীয় হাকিম বাসুদেব রায়ের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। ওই সময় থেকে তারা জেল হাজতে রয়েছেন।
তারা হলেন- সুবেদার মোস্তফা মিয়া, হাবিলদার বাদশা মিয়া, রুহুল আমিন, বেনোয়ার হোসেন, নায়েক কামরুজ্জামান, রহমত, শফিকুল ইসলাম, ইস্কান্দার, ল্যান্স নায়েক মশফিকুল ইসলাম, মফিজুল
bdnews24