২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহে তিন জেলায় অভিযোগ উত্থাপন

বিদ্রোহের মামলায় সোমবার খুলনায় ৮৬ জন এবং বান্দরবানে ৩৫ বিডিআর সদস্যের বিরুদ্ধে সোমবার অভিযোগ উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 01:00 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় সোমবার খুলনায় ৮৬ জন এবং বান্দরবানে ৩৫ বিডিআর সদস্যের বিরুদ্ধে সোমবার অভিযোগ উত্থাপন করা হয়েছে। খাগড়াছড়িতে ৪৭ সদস্যের বিরুদ্ধে অভিযোগের শুনানি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: সকাল ১০টায় খুলনা সেক্টর সদরদপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ এ বিচার কার্যক্রম শুরু হয়। পৃথক দুটি মামলায় ৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। সুবেদার মেজর জালাল আহম্মেদ ২৩ ব্যাটালিয়নের ৫৯ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মাহফুজুল হক। খুলনা সেক্টর সদরদপ্তর এবং উপকূলীয় সহায়ক কোম্পানির ২৭ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন নায়েক সুবেদার আবুল কালাম। প্রসিকিউটর ছিলেন মেজর মো. এলাহী বক্স। আদালত অভিযোগ আমলে নিয়ে সোমবারের মধ্যে আসামিদের কাছে অভিযোগের কপি পৌঁছে দেওয়া এবং ওই দু'টি মামলার ৮৬ আসামিকে মঙ্গলবার আদালতে হাজির করার নির্দেশ দেন।। আদালতে বিচারক প্যানেলের সভাপতির দায়িত্ব পালন করেন রাজশাহী বিডিআর'র সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। বাকি সদস্যরা হলেন- লেফট্যানেন্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন, লেফট্যানেন্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি শশাংক শেখর সরকার। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে খুলনার এই দুই ইউনিটের জওয়ানরাও বিদ্রোহ করে। বান্দরবান: চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বাংলাদেশ রাইফেলস ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত-১৬ এ সকাল ১০টায় বিচার কাজ শুরু হয় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ১৫ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ বিডিআর সদস্যের। আসামিদের অনুপস্থিতিতে অভিযোগ উত্থাপন করেন সুবেদার মো. আবদুর রশিদ। আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় আসামিদের হাজির করার নির্দেশ দেয়। ৩৫ আসামির মধ্যে ৩৪ জন গত ১৩ মে ২০০৯ তারিখে দায়ের করা সিআর মামলায় (মামলা নম্বর- ৬১/২০০৯) গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে আছেন। আদালত ১৫ রাইফেল ব্যাটালিয়ন সদরদপ্তরের গ্রেপ্তার না হওয়া আরেক অভিযুক্তসহ ৩৫ আসামিকে বিদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্র্দেশ দেয়। আদালতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম। খাগড়াছড়ি: খাগড়াছড়ি সেক্টর সদরদপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫ এ সকাল ১০টায় মাটিরাঙ্গার খেদাছড়ার ২৯ রাইফেল ব্যাটালিয়নের ৪৭ জওয়ানকে হাজির করা হয়। মামলার প্রসিকিউটর ২৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মেফতাউল করিম আসামিদের বিরুদ্ধে অভিযোগের শুনানি করেন। আদালত আগামী ৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে। নিয়ম অনুযায়ী আসামিরা আত