২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: ৩৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৪ অক্টোবর

বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদরদপ্তরের পরিদপ্তরসমূহ ও রাইফেলস স্পোর্টস বোর্ড (আরএসবি) এর ৩৩৭ জনের বিরুদ্ধে আগামী ২৪ অক্টোবর অভিযোগ গঠন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 04:22 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদরদপ্তরের পরিদপ্তরসমূহ ও রাইফেলস স্পোর্টস বোর্ড (আরএসবি) এর ৩৩৭ জনের বিরুদ্ধে আগামী ২৪ অক্টোবর অভিযোগ গঠন করা হবে। মঙ্গলবার এ তারিখ ধার্য করা হয়েছে। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ এ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে ২৪ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করে আদালত মুলতিব ঘোষণা করা হয়। এর আগে গত বুধবার তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে এই আদালত। সেদিন পিলখানার বিডিআর রেকর্ডিং উইংয়ের ১১১ সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ গ্রহণ করা হয়। মঙ্গলবার দুপুর ১২টায় তাদেরকে আদালতে হাজির করার কথা রয়েছে। বুধবার অভিযোগ গ্রহণের ওপর দুই দফা শুনানি শেষে ১০ আগস্ট (মঙ্গলবার) আসামিদের আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়। এর মধ্য দিয়ে পিলখানার বিভিন্ন ব্যাটালিয়ন ও ইউনিটে বিদ্রাহে 'জড়িত' সবাইকে বিচারের আওতায় আনা হয়। পরিদপ্তরগুলোর মধ্যে রয়েছে মহাপরিচালকের সচিবালয়, উপ মহাপরিচালকের অফিস, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর ও চিকিৎসা পরিদপ্তর ও সংযুক্ত বিভিন্ন ইউনিট। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। বিদ্রোহের মামলায় ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুগাঁওয় ও সুনামগঞ্জে রায় হয়েছে। এতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার হচ্ছে প্রচলতি আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এজে/১১৫০ ঘ.