নওগাঁ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৪৩ রাইফেল ব্যাটালিয়নের ২৫ জনের বিরুদ্ধে আগামী ২০ ডিসেম্বর অভিযোগ গঠন করা হবে।
নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়ন কার্যালয়ে স্থাপিত বিশেষ আদালত-১২ বুধবার আসামিদের উপস্থিতিতে এ তারিখ ধার্য করেছে।
এজন্য সকাল ১০টায় বিডিআর রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খাঁনের সভাপতিত্বে আদালত বসে। তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
প্রসিকিউটর ৪৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফজলুল হক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান।
এর আগে গত মঙ্গলবার তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়।
এ মামলায় কারাগারে আটক ছিলেন ৩৩ জন। মঙ্গলবার ৪৩ রাইফেল ব্যাটালিয়ান সদর দপ্তর থেকে বিদ্রোহের অভিযোগে নায়েক সুবেদার শেখ আতিয়ার রহমান ও নায়েক স ম হেদায়েত আলীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
মামলায় অভিযুক্ত ৩৫ জনের মধ্যে ১০ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিচারের বিষয়টি পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে মঙ্গলবার ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান।
বুধবার বেলা ১১টা পর্যন্ত শুনানি শেষে আগামী ২০ ডিসেম্বর ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ও শুনানির দিন ধার্য করে আদালত মুলতবি ঘোষণা করা হয়।
আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন শ্রী শশাঙ্ক শেখর সরকার। স্পেশাল প্রসিকিউটর হিসেবে ছিলেন মনজুর আলম ও রেজাউল করিম রেজা।
বুধবার আদালত শেষে ২৫ আসামিকে নওগাঁ জেলা কারাগার ফেরত পাঠানো হয়েছে।
এরা হলেন
bdnews24